গুডবাই উবার ইটস!

২ জুন, ২০২০ ১১:১৯  
দেশে ই-কমার্সের সুবর্ণ সময়েই আনুষ্ঠানিকভাবে গ্রহাকদের গুডবাই জানালো উবার ইটস। যাত্রা শুরুর এক বছর পর, মঙ্গলবার গ্রাহকদের কাছে ইমেইল করে বিদায় নিলো। বার্তায় এতোদিন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে অনলাইনে খাবার অর্ডার ও ডেলিভারির এই প্লাটফর্মটি। একইসঙ্গে জানিয়েছে, উবার ইটস বন্ধ হলেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে রাইড শেয়ারিং সেবা অব্যাহত থাকবে। এর আগে গত ১৯ মে এক ব্লগ পোস্টে উবার ইটস বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এই ঘোষণা অনুযায়ী বুধবার থেকে খাবার সরবরাহের সেবাটি গুটিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উবার ইটস বাংলাদেশের লিড মিশা আলি। প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ এপ্রিল দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিল উবার ইটস।